Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের রাজনীতির প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে। এই মানববন্ধন ছিল ৩৬ দিনের কর্মসূচির অংশ, যার দাবি ছিল গণভোটের গণরায় বাস্তবায়ন ও সব গণহত্যার বিচার নিশ্চিত করা।

এর আগে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। গোলাম পরওয়ার জানান, স্পিকার প্রধানমন্ত্রী সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের মত উপেক্ষা করে সংসদ চালানো যাবে না এবং সরকারকে স্মারকলিপির দাবি বিবেচনায় নিতে হবে।

শহীদ পরিবারের সদস্যরা গণহত্যার বিচার বিলম্বে অসন্তোষ প্রকাশ করে বলেন, অনেক আসামি এখনো গ্রেপ্তার হয়নি এবং সাক্ষীদের হুমকি দেয়া হচ্ছে। তারা দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।