Web Analytics
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনিবার মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছায়। দুপুর ১টা ২০ মিনিটে লাশবাহী অ্যাম্বুলেন্স আসার পর শত শত মানুষ শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন। আসরের নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে বুয়েটে স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন। পরে ফুল স্কলারশিপে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করার সুযোগ পান এবং ২০২৫ সালের ২৫ আগস্ট সেখানে যান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহত বৃষ্টি ও জামিল আহমেদ লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসন নিহতের পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। তিনি বৃষ্টির মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।