Web Analytics
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক ইউনুসুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদুল ইসলাম সাজু এবং সদস্য সচিব হয়েছেন আঞ্জুমান আরা হক আরশি। মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন শাহ্ সোহানুর রহমান। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে মো. সাফফাত আহমেদ তিতাস এবং যুগ্ম-আহ্বায়ক পদে ফা-আরদ্বীন রহমান, শামীম হোসেন ও মো. বারি মনোনীত হয়েছেন। সিনিয়র যুগ্ম-সদস্য সচিব হিসেবে মামুনুর রশিদ এবং যুগ্ম-সদস্য সচিব হিসেবে ইমন রাজ, তানভীর হোসেন রুওনক, রাজু আহমেদ ও আবু ইয়াকুব দায়িত্ব পেয়েছেন।

এছাড়া মুখ্য সংগঠক হিসেবে খালেদ হাসান মিলু, সিনিয়র সংগঠক হিসেবে মোকলেছুর রহমান বিজয়, মুখপাত্র হিসেবে আশরাফুল ইসলাম আযিম এবং সহ-মুখপাত্র হিসেবে উর্মি খাতুন মনোনীত হয়েছেন। বিজ্ঞপ্তিতে সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।