Web Analytics
তুরস্ক ও যুক্তরাজ্যের মধ্যে ৮ বিলিয়ন পাউন্ড (প্রায় ১০.৭৩ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় তুরস্ক যুক্তরাজ্য থেকে ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে। লন্ডনে ব্রিটিশ প্রতিরক্ষাসচিব জন হিলি ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে তুরস্ক তাদের প্রথম ব্যাচের ব্রিটিশ-নির্মিত যুদ্ধবিমান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে এবং যুক্তরাজ্যে তাদের পাইলট ও গ্রাউন্ড ক্রুদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

চুক্তির অংশ হিসেবে বিএই সিস্টেমস, লিওনার্দো ইউকে, এমবিডিএ, রোলস-রয়েস ও মার্টিন-বেকারসহ শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় যন্ত্রাংশ ও প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ করবে। ব্রিটিশ সরকারের মতে, এই পদক্ষেপের মাধ্যমে তুরস্ক ইউরোফাইটার কর্মসূচির পরবর্তী ধাপে প্রবেশ করেছে। এর ফলে ন্যাটোর পূর্ব ব্লকের আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধ সক্ষমতা আরও শক্তিশালী হবে।

চুক্তিটি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পাশাপাশি তুরস্কের সামরিক প্রস্তুতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।