Web Analytics
টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আগামী আগস্ট মাসের শেষের দিকে জাতীয় গ্রিডে যুক্ত হবে। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইসিটি ও টেলিকম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের অর্থের অপচয় রোধে সরকার পূর্বের প্রকল্পগুলো পর্যবেক্ষণ করে শেষ করছে। এর অংশ হিসেবে রূপপুর পারমাণবিক চুল্লিতে ইতিমধ্যে ইউরেনিয়াম দেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক চললে আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিগগিরই “ওয়ান আইডি” তৈরির কাজ শুরু হবে, যেখানে একজন নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব তথ্য সংরক্ষিত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।