Web Analytics
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধিদল। বুধবার রাত ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে বৈঠকটি হয়। বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যবসায়ী নেতারা শিল্প খাতে চলমান বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে তাদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডা. শফিকুর রহমান ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। তিনি শিল্প খাতের বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগের আশ্বাস দেন। বৈঠকে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতি শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।