Web Analytics
শিশু রামিসাসহ সব ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা মশাল মিছিল করেছে। রাত ৯টার দিকে রাজধানীর বাংলামোটর কার্যালয়ের সামনে প্রাথমিক সমাবেশ শেষে মিছিলটি শুরু হয়ে শাহবাগ পর্যন্ত যায়। অংশগ্রহণকারীরা তনু, রামিসা ও আছিয়াসহ সকল ভুক্তভোগীর বিচারের দাবিতে স্লোগান দেন।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, মিরপুর, ক্যান্টনমেন্ট ও বসুন্ধরায় নারী নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে। তিনি প্রধানমন্ত্রীকে দলীয়ভাবে তদন্ত করে জড়িতদের আটক করার আহ্বান জানান এবং ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার বাস্তবায়নের দাবি করেন। পাশাপাশি সব রাজনৈতিক দলে যৌন নিপীড়নবিরোধী সেল গঠনের প্রস্তাব দেন।

ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা বলেন, নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং তাঁদের সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে হবে। অনুষ্ঠানে আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।