Web Analytics
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামগ্রিকভাবে স্বচ্ছ, কারসাজিমুক্ত ও বিশ্বাসযোগ্য বলে মূল্যায়ন করেছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার ধাপগুলো তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল এবং বড় ধরনের সহিংসতা বা কারচুপির অভিযোগ পাওয়া যায়নি। তবে ভোট গণনা ও ফলাফল ঘোষণার কিছু ধাপে সীমাবদ্ধতা এবং নির্দিষ্ট আসনে অনিয়মের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্তের আহ্বান জানানো হয়।

সুজনের কেন্দ্রীয় কমিটির সদস্য একরাম হোসেন বলেন, নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ইস্যু ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মন্ত্রিসভার শপথ বর্জনের সিদ্ধান্ত নতুন রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে। কিছু আসনে ফলাফল ঘোষণায় বিলম্ব ও প্রতিবেদনে ঘষামাজা, অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগও উঠে এসেছে।

সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, অধিকাংশ দল ফলাফল মেনে নেওয়ায় এটি গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য ইতিবাচক হলেও ‘জুলাই সনদ’ ও শপথ ইস্যুতে মতভেদ পরিস্থিতিকে সংবেদনশীল করে তুলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।