Web Analytics
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার দিনাজপুরে দুটি পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দল ও ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠন পৃথকভাবে এই কর্মসূচি পালন করে। দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনের নেতৃত্বে মহারাজা মোড় থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেন। তারা দেশে শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

এর আগে সকালে ‘আমরা জুলাই যোদ্ধা’ দিনাজপুর জেলা শাখা পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি পালন করে। তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিরোধের আহ্বান জানায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।