Web Analytics
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডে অভিযুক্ত চারজনের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কুমিল্লা আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে তাদের জবানবন্দি নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তিন আসামি স্বীকারোক্তি দেন। তারা হলেন সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) এবং মো. কামরুল হাসান। রোববার রাত নয়টায় কুমিল্লা পুলিশ জানায়, তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মো. সিয়াম (১৯) নামে অপর এক আসামি স্বীকারোক্তি দেননি। পুলিশ জানিয়েছে, তার জন্য আবারও রিমান্ড চাওয়া হবে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীমের আর সন্ধান পাওয়া যায়নি। পরে তাঁর বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন। অপ্রতীম স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।