Web Analytics
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামের উত্তরপাড়ায় শুক্রবার বিকেলে ইয়াছিন আরাফাত নামে ১৪ বছর বয়সী এক মাদরাসাছাত্র আত্মহত্যা করেছে। পুলিশ জানিয়েছে, মায়ের কাছে সাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে সে গলায় ফাঁসি দেয়। নিহত ইয়াছিন ওই গ্রামের মরহুম আবুল হাশেম ও নাছিমা বেগমের ছেলে।

পরিবারের সূত্রে জানা যায়, ইয়াছিন দীর্ঘদিন ধরে মায়ের কাছে নতুন সাইকেল চেয়ে আসছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে মা সাইকেল কিনে দিতে না পারায় সে অভিমান করে আত্মহত্যা করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক লিটন চাকমা জানান, লাশ থানায় আনা হয়েছে এবং শনিবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।