Web Analytics
দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর জন্য একাধিক ভূমি অধিগ্রহণ প্রস্তাব অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটি। রোববার ঢাকায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ১৫৫তম সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি স্টেশন স্থাপন, যার অংশ হিসেবে গাজীপুরের পূবাইল ফায়ার স্টেশনের জন্য ১ একর জমি বরাদ্দ করা হয়েছে। এছাড়া ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ১২.১৪৭১ একর এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের চতুর্থ পর্যায়ে ১৩.৪৪৪৮ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়।

সভায় মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় উন্নয়নের স্বার্থে ভূমি অধিগ্রহণ গুরুত্বপূর্ণ হলেও তা অবশ্যই আইন মেনে এবং জনগণের দুর্ভোগ কমিয়ে করতে হবে। তিনি কৃষিজমি সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন।

সভায় জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশের ভিত্তিতে ৫০ বিঘার বেশি জমি অধিগ্রহণের প্রস্তাবও উপস্থাপিত হয়। এর মধ্যে সিলেটের বিয়ানীবাজার ও জৈন্তাপুরে সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক প্রকল্প এবং চাঁদপুরের মতলব উত্তরে দাউদকান্দি-গোয়ালমারী-শ্রীরামেরচর-মতলব উত্তর মহাসড়ক প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণের প্রস্তাব রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।