Web Analytics
বৃহস্পতিবার বিকেলে সংসদের প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সদস্যদের তীব্র আপত্তির মুখে বক্তব্য প্রত্যাহার করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা নয়।

এই বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ করেন। তারা হাসনাত আব্দুল্লাহসহ একাধিক সদস্যের প্রশ্নের উত্তরে এ ধরনের মন্তব্য করার বিরোধিতা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি। বিরোধীদের প্রশ্নকে শাহবাগ স্কয়ার ও পল্টন ময়দানের বক্তৃতা হিসেবে উল্লেখ করার বিষয়টি নিয়েও আপত্তি ওঠে।

প্রতিবাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দীন আহমদের কাছে ‘শেল্টার’ চান। স্পিকারও প্রতিবাদরত সদস্যদের থামাতে ব্যর্থ হলে তিনি বলেন, ‘আই উইথড্র-আই উইথড্র, এবার আপনারা খুশি?’ এর মাধ্যমে অধিবেশনে বিতর্কিত বক্তব্যটি প্রত্যাহার করেন সালাহউদ্দিন আহমদ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।