Web Analytics
বাংলাদেশের সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে একটি স্বাধীন ও পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এই রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রায়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী সরকারকে তিন মাসের মধ্যে সচিবালয় গঠন সম্পন্ন করতে হবে। এটি বিচার বিভাগের জন্য পৃথক প্রশাসনিক কাঠামো গঠনের চূড়ান্ত নির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

গত বছরের ৩ সেপ্টেম্বর এই রায় দেওয়া হয়েছিল, আর পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে এখন সরকারের জন্য কার্যকর সময়সীমা নির্ধারিত হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।