Web Analytics
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ ৩২ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৪ জন ছাত্রলীগ কর্মী। প্রথম ২৪ ঘণ্টায় ৩৬ জন এবং পরবর্তী ৮ ঘণ্টায় আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, অবৈধ মিছিলের মামলায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও ব্যবসায়ী, চোরাচালানকারী এবং সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। অভিযানে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৪০০ পিস কিটক্যাট চকলেট, ২৪ কেজি ৬ পুরিয়া গাঁজা এবং ১০ বস্তা জিরা। ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে ৭৭টির বিরুদ্ধে মামলা ও ৭৪টি যানবাহন আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।