Web Analytics
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তারা বাংলাদেশি। তিনি বলেন, বাংলাদেশি হিসেবেই তারা বারবার হত্যার শিকার হচ্ছেন। এসব হত্যার বিচার নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার জবাবদিহি না হলে সীমান্ত হত্যা বন্ধ হবে না।

তিনি আরও বলেন, শুধু কাঁটাতারের বেড়া নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। সীমান্ত এলাকায় হাসপাতাল, স্কুল-কলেজ ও কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি সীমান্তবাসীর উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সম্প্রতি বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক মুজিবুর রহমান মুজিব নিহত হওয়ার প্রতিবাদে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজারে শুক্রবার বিকেলে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এনসিপির অন্যান্য নেতারাও সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের জোরালো প্রতিবাদ দাবি করেন এবং নিহত মুজিবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।