সরকার আগামী ৪ অক্টোবর যোগদান ও পদায়নের তারিখ ঘোষণা করার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। রোববার শাহবাগ থানার সামনের সড়কে কয়েক ঘণ্টা অবস্থানের পর তারা এ সিদ্ধান্ত নেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত আসে। বেলা ২টার দিকে তারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে সরকারকে ধন্যবাদ জানান। এরপর রাস্তা পরিষ্কার করে শাহবাগ ত্যাগ করেন তারা।
এর আগে আগস্টের মধ্যে যোগদান ও পদায়নের দাবিতে সকালে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ছিল এবং শাহবাগ থেকে টিএসসিগামী ডান পাশের সড়কে সাময়িক যান চলাচল বন্ধ ছিল। গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ প্রার্থী নির্বাচিত হন; ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত তাদের স্বাস্থ্য পরীক্ষা ও সনদ যাচাই সম্পন্ন হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।