Web Analytics
চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব দিকের গহিন পাহাড়ে চাষাবাদ করতে গিয়ে অপহৃত ৩০ কৃষকের মধ্যে ১৮ জন মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে পাহাড়ি সন্ত্রাসীরা তাঁদের অপহরণ করে। ঘটনার প্রায় ৩৬ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পর্যায়ক্রমে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

অপহরণকারীরা মুঠোফোনে বিকাশের মাধ্যমে পরিবারগুলোর কাছে মুক্তিপণ দাবি করে বলে জানা গেছে। একটি পরিবার থেকে ৮০ হাজার টাকা পাওয়ার পর প্রথম একজনকে মুক্তি দেওয়া হয় এবং পরে কমবেশি টাকা আদায়ের পর আরও ১৭ জন ছাড়া পান। এক ভুক্তভোগী বলেন, হাত বেঁধে তাঁদের রাঙ্গুনিয়ার পাহাড়ে নেওয়া হয় এবং মুক্তিপণ দিতে দেরি হওয়ায় কয়েকজনকে লাঠিপেটা ও বেদম মারধর করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না পেলেও পুলিশ নিজ উদ্যোগে কাজ করেছে। পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, অপহৃত সবাই মুক্তি পেয়েছেন। মুক্তিপণের টাকা পাঠানো বিকাশ নম্বরের সূত্র ধরে পুলিশের একটি দল তদন্ত চালিয়ে যাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।