Web Analytics
লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে নারীসহ অন্তত ১৫ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার নিরাপত্তা, নৌবাহিনী ও চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় সাগরে পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নৌবাহিনীর একটি সূত্র জানায়, অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন। মিশরের সীমান্তবর্তী তোব্রুক উপকূল থেকে লাশগুলো উদ্ধার করা হয়, যেগুলোর কয়েকটিতে পচন ধরেছে। কর্মকর্তারা সতর্ক করেছেন, এলাকায় আরও লাশ থাকতে পারে।

তোব্রুক রেড ক্রিসেন্টের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাদা সুরক্ষা পোশাক পরা স্বেচ্ছাসেবীরা পাথুরে উপকূল থেকে লাশ সংগ্রহ করছেন। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ার উপকূল ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে অনেকেই বিপজ্জনক সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন, আবার কেউ কেউ লিবিয়ার তেলনির্ভর অর্থনীতিতে কাজের সুযোগের আশায় আসেন।

অন্যদিকে, পৃথক এক ঘটনায় ত্রিপোলির ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, নৌকাডুবির পর ১৩ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।