Web Analytics
ডাকসু নির্বাচনে ভিপিপ্রার্থী আব্দুল কাদের বলেছেন, নির্বাচিত হলে আমাদের প্রথম কাজ হবে শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান বেড, ওয়ান স্টুডেন্ট’ সিস্টেম চালু করা। তিনি বলেন, হলে সিট পেতে হলে এলাকার বড় ভাইদের পিছে পিছে দৌড়াতে হয়। হল প্রশাসন একেবারে নীরব ভূমিকা পালন করে। আমরা এই সিস্টেমের বিলোপ ঘটাতে চাই। আরও বলেন, আমরা নির্বাচিত হলে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করব, হলে রাজনীতি থাকবে কী থাকবে না। যদি হলে রাজনীতি থাকে তাহলে কোন কোন প্রক্রিয়ায় চলবে সে বিষয়ে কাজ করব। কাদের বলেন, আমরা বিগত দিনে শিক্ষার্থীদের পাশে ছিলাম। ভোট চাইতে গেলে শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে আমাদের কাছে আসছেন। সবশেষে বলেন, ভোটকেন্দ্র হলের আশেপাশে না রেখে দূরে রাখা শিক্ষার্থীদের ভোট দিতে নিরুৎসাহিত করার জন্য করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!