Web Analytics
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চান্দাইকোনা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে বের হওয়ার সময় আহসান হাবিব রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় একটি ট্রাক থামানোর পর পেছন থেকে আসা দ্রুতগতির একটি বাস ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি তার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেরপুর হাইওয়ে পুলিশ বাস ও ট্রাকটি জব্দ করে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এর আগে রাত ১টার দিকে হামছায়াপুর এলাকায় সড়ক পারাপারের সময় খাদিজা খাতুন (৩৯) নামে এক নারী প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রাত ৯টার দিকে গাড়িদহের দশ মাইল এলাকায় ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত হন। গুরুতর আহত শুভ (২৮) ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।