Web Analytics
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকারি দল হিসেবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটে সংস্কারের পক্ষে দেওয়া জনরায় অমান্য করেছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের টানেলে শপথ পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপির এই সিদ্ধান্তে আইনি ও সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে, কারণ জুলাই জাতীয় সনদের আদেশে স্পষ্টভাবে বলা ছিল—গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্যদের একই অনুষ্ঠানে শপথ নিতে হবে। তিনি জানান, বিএনপি সেই আদেশে স্বাক্ষর করেছিল এবং গণভোটকে মেনে নিয়েছিল, কিন্তু এখন তারা গণভোটের বৈধতা নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে।

তিনি আরও বলেন, ড. খলিলুর রহমানের বিএনপি সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়া অনৈতিক এবং নির্বাচনী কারচুপির প্রমাণ। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও একই মন্তব্য করেন। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।