বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (১২ ফেব্রুয়ারি) খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. রেজা কিবরিয়া অনানুষ্ঠানিকভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের মনোনীত প্রার্থী মুক্তাদির সিলেট-১ আসনে ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা হাবিবুর রহমান পান ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট। বিএনপিতে সদ্য যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মো. সিরাজুল ইসলাম পান ৫৬ হাজার ১৩২ ভোট।
খন্দকার মুক্তাদির ও রেজা কিবরিয়া দুজনই তাঁদের বাবার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন। মুক্তাদির ১৯৯১ সালের বিএনপি সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিকের পুত্র। বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী ও কূটনীতিক শাহ এএমএস কিবরিয়ার ছেলে। শাহ এএমএস কিবরিয়া জাতিসংঘের এসকাপের সাবেক মহাসচিব ছিলেন এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক জনসভায় গ্রেনেড হামলায় তিনি নিহত হন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।