Web Analytics
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মঙ্গলবার গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। তারা টায়ার ও কাঠখড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন, ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলন খরতৈল, সাতাইশ, খাঁপাড়া ও রাজনগর বাগানবাড়ি এলাকায়ও ছড়িয়ে পড়ে।

পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। তবে কিছুক্ষণ পর শ্রমিকেরা আবার মহাসড়কে অবস্থান নেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তুসুকা, মাসকো ও সিজন ড্রেসেসসহ কয়েকটি পোশাক কারখানায়ও ভাঙচুরের ঘটনা ঘটে।

শ্রমিক আন্দোলন এড়াতে গাজীপুরা, খরতৈল, খাঁপাড়া, সাতাইশ ও রাজনগর এলাকার পোশাক কারখানাগুলোতে বেলা ১১টা থেকে ছুটি ঘোষণা করা হয়। মাসকোটেক্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. বোরহান উদ্দিন কারখানা ছুটির কথা জানান। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।