Web Analytics
রমজানকে সামনে রেখে রেকর্ড পরিমাণ নিত্যপণ্য আমদানি হলেও চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে পণ্যের দাম বাড়ছে। গুদামভর্তি পণ্য ও জমজমাট বেচাকেনা থাকা সত্ত্বেও নির্বাচনের পর ছয় দিনে প্রায় সব পণ্যের দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে বলে ক্রেতাদের অভিযোগ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নিয়মিত অভিযান ও জরিমানাও দাম নিয়ন্ত্রণে আনতে পারেনি।

ব্যবসায়ীরা জানান, এবার অন্যান্য বছরের তুলনায় বেশি পণ্য আমদানি হয়েছে, তবে নির্বাচন ও বন্দর শ্রমিক আন্দোলনের কারণে বাজারে প্রভাব পড়ে। সরবরাহ স্বাভাবিক হলেও আমদানিকারকরা চাহিদা বাড়ার অজুহাতে দাম বাড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে। খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাবেক সভাপতি সোলাইমান বাদশা বলেন, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও হঠাৎ দাম বাড়ানোর যৌক্তিক কারণ নেই।

চট্টগ্রাম কাস্টম হাউস জানায়, রমজানের আগে ২ লাখ ১৫ হাজার টন ছোলা, ১০ লাখ ৩৮ হাজার টন ভোজ্য তেল, ৩ লাখ টন চিনি ও প্রায় ১ লাখ টন খেজুর খালাস হয়েছে। ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন ব্যবসায়ীদের সিন্ডিকেটের অভিযোগ তুলে প্রশাসনের কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।