Web Analytics
নেত্রকোণার পূর্বধলায় সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ও সাবেক যুগ্ম আহ্বায়কসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে রোববার রাত ও সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাজু আহমেদ, সোলায়মান কবীর পাপ্পু ও আইয়ুব আলী। সাজু আহমেদ মামলার ৩ নম্বর আসামি ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব, সোলায়মান কবীর পাপ্পু ১০ নম্বর আসামি ও সাবেক যুগ্ম আহ্বায়ক, আর আইয়ুব আলী ৪০ নম্বর আসামি ও লাউজানা গ্রামের ওয়ার্ড কৃষক দলের সভাপতি। পুলিশ জানিয়েছে, তাদের আদালতে সোপর্দ করা হবে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় আতকাপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনে এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এমপির সহকারী বাদী হয়ে মামলা করেন, যেখানে ৬৩ জনের নাম উল্লেখ ও আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৯ জন জামিনে রয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।