Web Analytics
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সফর দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষাবিষয়ক দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা শিল্প ও সামরিক সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচিত হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।