Web Analytics
ঢাকায় চলমান আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) ট্রফির অনূর্ধ্ব-২০ বিভাগে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা মালদ্বীপকে ৩৯–১৭ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। শনিবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ইয়েমেন।

মালদ্বীপের বিপক্ষে জয়ের নায়ক সুমল তঞ্চঙ্গ্যা বলেন, দলের সবাই একসঙ্গে ভালো খেলেছে বলেই এই জয় এসেছে। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে পুরস্কার জিতে তিনি আনন্দ প্রকাশ করেন এবং জানান, শুরু থেকেই ভালো কিছু করার আত্মবিশ্বাস ছিল।

এর আগে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারত ৩৯–৩৫ গোলে বাংলাদেশকে হারায়। শনিবার অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের, একই দিনে ভারত খেলবে আফগানিস্তানের সঙ্গে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।