Web Analytics
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত অন্তত ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলার ব্যয় করেছে বলে জানিয়েছেন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা জুলস হার্স্ট। বুধবার হাউজ আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের উপস্থিতিতে তিনি জানান, এই ব্যয়ের বড় অংশ গোলাবারুদ ও সমরাস্ত্র কেনা, সামরিক অভিযান পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপনে ব্যয় হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের আর্থিক ক্ষতি নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ রয়েছে। ডেমোক্র্যাট সদস্যরা অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যয়বহুল যুদ্ধ শুরু করেছেন। শুনানিতে আরও জানানো হয়, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

জুলস হার্স্ট জানান, যুদ্ধের প্রকৃত ব্যয় নিরূপণ চলছে এবং ক্ষতিগ্রস্ত সামরিক অবকাঠামো পুনর্নির্মাণের জন্য ভবিষ্যতে কংগ্রেসের কাছে অতিরিক্ত তহবিল চাওয়া হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।