Web Analytics
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে অপরাধে জড়িতদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনের জন্য আন্দোলন করতে গিয়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা দীর্ঘ সময় নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং সাত শতাধিককে গুম করা হয়েছে; তাঁদের অনেকেই ফেরেননি। জুলাই গণ-অভ্যুত্থানে জেন-জি প্রজন্মের সাহসী ভূমিকা জাতি স্মরণ রাখবে বলেও তিনি বলেন।

মন্ত্রী জানান, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ২০-২১ দিনের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ সহযোদ্ধা নিহত এবং প্রায় ৩০ হাজার তরুণ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও পরিশ্রমে এগিয়ে যেতে এবং বড় স্বপ্ন দেখতে আহ্বান জানান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সুযোগ এলে চুয়াডাঙ্গার উন্নয়নে অবদান রাখার আশ্বাসও দেন তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।