সংকটাপন্ন পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক চাইলে ব্যাংকটিকে একীভূত করা বা অবসায়নের মতো পদক্ষেপ নিতে পারবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের মাধ্যমে প্রক্রিয়াটি শুরু হলো।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট ও অনিয়মের কারণে সংকটে পড়া ব্যাংকগুলোর অন্যতম ছিল পদ্মা ব্যাংক। অনুমোদন পাওয়ার আগেই অফিস খোলা ও লোকবল নিয়োগ দেওয়াসহ শুরু থেকেই এর কার্যক্রম প্রশ্নবিদ্ধ ছিল। পরে সম্পর্কের ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানের আমানত সংগ্রহ করা হয় এবং উদ্যোক্তারা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে প্রতিবেদনে বলা হয়েছে। পরিস্থিতির অবনতিতে ২০১৭ সালে চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর পদ ছাড়েন।
চার সরকারি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ মূলধন সহায়তা দিলেও গ্রাহকদের আস্থা ফেরেনি। বর্তমানে ব্যাংকটির মূলধন ও সুদ আয় ঋণাত্মক, ঋণের ৯২ শতাংশ খেলাপি এবং তারল্য পরিস্থিতি সংকটাপন্ন। বাংলাদেশ ব্যাংক এখন আর্থিক সূচক পর্যালোচনা ও নিরীক্ষা করবে। নিরীক্ষায় সংকটের জন্য দায়ীদের চিহ্নিত করা হবে এবং প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।