Web Analytics
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ব্রুকলিনে একটি ভবন ধসে অন্তত আটজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এবং বলেন, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

মামদানি জানান, আহতদের মধ্যে তিনজন অগ্নিনির্বাপণ কর্মী রয়েছেন। তিনি নগরবাসীকে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানান। প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে মেয়র নিহতদের পরিবার ও স্বজনদের পাশাপাশি আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউইয়র্কের অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় থাকা চারজনকে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত পাঁচজন এবং সামান্য আহত আরও ১০ জনকেও হাসপাতালে পাঠানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির সামনের পুরো অংশ ধসে পড়েছে। পুলিশ আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করেছে এবং অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।