Web Analytics
রাজধানীর মহাখালী এলাকায় পাঁচ বছর আগে স্বামীকে হত্যার পর লাশ ছয় টুকরো করার মামলায় প্রথম স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপুর আদালত এ রায় ঘোষণা করেন। পাশাপাশি লাশ গুমের দায়ে তাকে সাত বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩০ মে রাতে মহাখালীর আমতলী এলাকা থেকে এক ব্যক্তির মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে বিভিন্ন স্থান থেকে লাশের ছয়টি অংশ উদ্ধার করা হয়। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই ফাতেমাকে গ্রেপ্তার করা হয়। তিনি স্বীকার করেন, পারিবারিক কলহ, টাকা-পয়সা বণ্টন ও একাধিক বিয়ে নিয়ে বিরোধের জেরে তিনি স্বামী ময়না মিয়া ওরফে শাকিলকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে লাশ ছয় টুকরো করেন এবং বিভিন্ন স্থানে ফেলে দেন।

নিহতের দ্বিতীয় স্ত্রী নাসরিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন। ডিবি পুলিশের তদন্ত শেষে ২০২২ সালের অক্টোবরে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং ২০২৩ সালের মার্চে বিচার শুরু হয়। ২৬ জন সাক্ষীর মধ্যে ১৭ জন আদালতে সাক্ষ্য দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।