Web Analytics
সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নবম পে-স্কেল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়িত হবে এবং এতে বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে। গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা।

নতুন পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা চালু হতে যাচ্ছে। নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথবাহিনী নির্দেশাবলী-২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ২১ এপ্রিল গঠিত ১০ সদস্যের কমিটি নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে খসড়া চূড়ান্ত করে।

কমিশন সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। কমিশনের হিসাবে, নতুন কাঠামো বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা লাগতে পারে। অর্থমন্ত্রী ১১ জুন জানিয়েছিলেন, নতুন কাঠামো ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।