Web Analytics
মানিকগঞ্জে আলোচিত অটোচালক রফিক মিয়ার মাথাবিহীন লাশ উদ্ধারের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থার পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, অটো গাড়ি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ২৮ মার্চ ২০২৬ তারিখে জেলা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ ঘটনায় রিপন মিয়া, আরমান হোসেন ও সজীবকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে।

পিবিআই জানায়, ২৪ মার্চ অভিযুক্তরা নবগ্রাম ইউনিয়নের পাঁচ বারইল এলাকায় কালিগঙ্গা নদীর তীরে রফিক মিয়াকে কৌশলে নিয়ে যায়। মাদক সেবনের কথা বলে তাকে ফাঁদে ফেলে পেছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে অচেতন করা হয় এবং ধারালো দা দিয়ে জবাই করে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে লাশ ও মাথা আলাদাভাবে নদীতে ফেলে দেয়া হয়। পিবিআই পরে রফিকের অটো উদ্ধার করে।

২৫ মার্চ বিকেলে নদীর তীরে মাথাবিহীন লাশটি উদ্ধার করা হলেও রফিকের মাথা এখনো পাওয়া যায়নি। ডুবুরি দলের মাধ্যমে উদ্ধার অভিযান চলছে। নিহতের ভাই আরিফ মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন এবং গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।