Web Analytics
বিএনপির প্রতিষ্ঠাতা ও বীর উত্তম জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। কেন্দ্রের মহাব্যবস্থাপক মো. ঈমাম হোসাইন স্বাক্ষরিত ২৬ মে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হবে, যার মধ্যে রয়েছে বিশেষ প্রামাণ্যচিত্র ও আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানসূচিতে রয়েছে ‘স্বাধীনতার ঘোষক জিয়া’ শীর্ষক প্রামাণ্যচিত্র, ‘মৃত্যুঞ্জয়ী স্বাধীনতার ঘোষক’ আলোচনা অনুষ্ঠান, যেখানে অংশ নিচ্ছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সিনিয়র সাংবাদিক শাহ নেওয়াজ। এছাড়া কবিতাপাঠ, সংগীতানুষ্ঠান ‘কমল থেকে শহিদ জিয়া’, বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আমরা কমল কুঁড়ি’ এবং জিয়াউর রহমানের উক্তি সংবলিত গ্রাফিক্স ভিডিও সম্প্রচার করা হবে।

মো. ঈমাম হোসাইন জানান, রাষ্ট্রীয় এই চ্যানেলটি তরুণ প্রজন্মসহ সব বয়সিদের কাছে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম তুলে ধরতে ভিন্নধর্মী ও নানামুখী অনুষ্ঠান সাজিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।