Web Analytics
হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার মোবাইল ফোনে বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালের অভিযোগে আটক হওয়ার পর অস্থায়ী জামিন পেয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের তর্ক-বিতর্ক শেষে দুপুর সোয়া ১টার দিকে বাহুবল আমলি আদালতের ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত তুষার চৌধুরীকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছে। এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

অডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে এবং পরে তুষারকে আটক করে। পুলিশ রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত মামলাটি তদন্তাধীন রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।