Web Analytics
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’। নেপাল আদিবাসী উপজাতি সাংবাদিক ফেডারেশন (ফোনিজ)-এর আয়োজনে এবং নয়া ন্যাশনাল ফোরাম অব জার্নালিস্টস ও সার্ক জার্নালিস্ট ফোরামের সমন্বয়ে চার দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্প্রতি কাঠমান্ডুর নয়াবাজারে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় ফোনিজের সাধারণ সম্পাদক সমীর বলামী সম্মেলনের বিস্তারিত কার্যপরিকল্পনা উপস্থাপন করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৪০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকরা এতে অংশ নেবেন। চার দিনব্যাপী এই সম্মেলনে প্যানেল আলোচনা, গবেষণাপত্র ও কার্যপত্র উপস্থাপনা অনুষ্ঠিত হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে। অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রারও আয়োজন করা হবে।

সম্মেলনের অংশ হিসেবে নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, এর মাধ্যমে মাতৃভাষা সাংবাদিকতার বিকাশ, নীতিগত গুরুত্ব প্রতিষ্ঠা এবং নেপালের সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।