Web Analytics
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পেশাদার সাংবাদিকতা গড়ে তুললে কোনো সরকারই সাংবাদিকদের দমন করার সাহস পাবে না। সোমবার জাতীয় প্রেসক্লাবে জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস অ্যালায়েন্স (জেআরজেএ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সাংবাদিকদের ব্যক্তিগত রাজনৈতিক মত থাকতে পারে, তবে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখা জরুরি। সংবিধানে বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা এবং সংগঠনের অধিকার নিশ্চিত করা হয়েছে। সাংবাদিকদের এসব অধিকার ধারণ করে আইনের কাঠামোর ভেতর থেকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। মতবিরোধ থাকা স্বাভাবিক, তবে সংবাদ বস্তুনিষ্ঠভাবে পরিবেশন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আইন প্রণয়ন প্রসঙ্গে তিনি জানান, সম্প্রচারসহ সংশ্লিষ্ট আইনগুলোর খসড়া জনমতের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং যুক্তিসংগত মতামত পেলে তা বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র শুধু নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না; সাংবাদিকতা গণতন্ত্র রক্ষার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।