তাইওয়ান জানিয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের প্রতি ‘সুস্পষ্ট ও দৃঢ়’ সমর্থনের কথা বারবার পুনর্ব্যক্ত করেছে। তাইওয়ানের ক্যাবিনেট মুখপাত্র মিশেল লি এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। এই ঘোষণা আসে বেইজিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের শীর্ষ বৈঠকের সময়, যেখানে তাইওয়ান ইস্যুটি আলোচনার অন্যতম সংবেদনশীল বিষয় হিসেবে উঠে এসেছে।
বেইজিং ২৩ কোটি জনসংখ্যার এই স্বশাসিত দ্বীপকে তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে, অন্যদিকে তাইওয়ানের বর্তমান সরকার নিজেকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে।
বিশ্লেষকদের মতে, তাইওয়ান নিয়ে ট্রাম্পের কোনো মন্তব্য বা নীতিগত পরিবর্তন এই অঞ্চলের স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলতে পারে। এমন প্রেক্ষাপটে তাইওয়ানের এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে, বিশেষত যখন ট্রাম্প-শি বৈঠককে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।