Web Analytics
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার এবং ৫৫টি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার, ২০ আগস্ট ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। ঢাকার বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ডিএমপির ভাষ্য অনুযায়ী, অভিযানে বিভিন্ন আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৪৫, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৪৭, তেজগাঁওয়ে ৪১, মিরপুরে ১২০, গুলশানে ৯৩, উত্তরা বিভাগে ৬৩ এবং গোয়েন্দা বিভাগে সাতজন রয়েছেন।

অভিযানে দুটি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১টি ইয়াবা ও পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি এনা বাস, একটি ট্রাক, ১৭টি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন, ৫৯৭ দশমিক ৭৩ গ্রাম স্বর্ণালংকার এবং ২ লাখ ৬৭ হাজার টাকা চোরাই টাকা উদ্ধার করা হয়। আরও ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার উদ্ধার ও দুজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।