Web Analytics
সদ্যসমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, তার কার্যকারিতা শেষ হওয়ায় এটি সংসদে বিল আকারে উত্থাপনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাতে সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে তিনি বলেন, গণভোট অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে এবং এর অধীনে আর কোনো গণভোট হবে না, তাই এটি আইন আকারে অনুমোদনের অর্থ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিশেষ কমিটির বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অনেকগুলো যেভাবে আছে সেভাবেই পাস করার সিদ্ধান্ত হয়েছে এবং কিছু অধ্যাদেশ সংশোধিত আকারে বিল হিসেবে আনা হবে। আগামী ২ এপ্রিল সংসদে বিশেষ কমিটির রিপোর্ট উত্থাপন করা হবে।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্নমত দিয়েছে, যার মধ্যে গণভোট, মানবাধিকার কমিশন ও বিচার বিভাগ পৃথকীকরণ উল্লেখযোগ্য বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।