বৈরুতে অবস্থানরত আল জাজিরার প্রতিবেদক জিনা খোদরের বরাতে জানা গেছে, ২ মার্চ থেকে লেবাননে অন্তত ২০ জন ইসরাইলি সেনা ও কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার রয়েছেন। তিনি আরও জানান, লেবাননের সঙ্গে মধ্য এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনী শুক্রবার ভোরে জানায়, দক্ষিণ লেবাননে সংঘর্ষ চলাকালে ২০ বছর বয়সী এক সেনা নিহত হয়েছে। সাম্প্রতিক সময়ে লেবাননে নিহতদের মধ্যে তিনিই সর্বশেষ ব্যক্তি।
এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল-লেবানন সীমান্তে সহিংসতা পুরোপুরি থামেনি এবং উত্তেজনা অব্যাহত রয়েছে।