Web Analytics
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তীব্র শীতকালীন ঝড় আঘাত হানতে শুরু করেছে, যার ফলে প্রায় ৫ কোটি ৯০ লাখ মানুষ আবহাওয়া সতর্কতার আওতায় পড়েছেন। নিউইয়র্ক সিটিতে রোববার রাত ৯টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, জরুরি প্রয়োজন ছাড়া সব সড়ক, মহাসড়ক ও সেতু বন্ধ থাকবে এবং স্কুলও বন্ধ থাকবে। ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়ার, নিউ জার্সি ও রোড আইল্যান্ডসহ একাধিক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তুষারঝড়ে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট।

জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, এটি প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘নর’ইস্টার’ ঝড় হতে পারে। এতে ভারী তুষারপাত, প্রবল দমকা হাওয়া ও উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। নিউইয়র্ক সিটিতে ১৮ থেকে ২৪ ইঞ্চি তুষারপাত হতে পারে এবং তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে। গভর্নর কাথি হোচুল পুরো রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে প্রায় ১০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন।

নিউ জার্সি, কানেকটিকাট ও ম্যাসাচুসেটসসহ বিভিন্ন রাজ্যে গণপরিবহন ও বাণিজ্যিক যান চলাচল বন্ধ রাখা হয়েছে, এবং বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।