Web Analytics
গাজায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা শল্যচিকিৎসক অ্যাডাম হামাউই যুক্তরাষ্ট্রের নিউজার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক প্রাইমারিতে জয় পেয়েছেন। তিনি ২০২৪ সালে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলেন। ইসরাইলি বাহিনী হাসপাতাল খালি করার নির্দেশ দিলেও তিনি সহকর্মী ও রোগীদের ফেলে যেতে অস্বীকার করেন।

ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং (আইএমইইউ) পলিসি প্রজেক্ট এবং জাস্টিস ডেমোক্র্যাটস এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ভোটাররা হামাউইকে বেছে নিয়েছেন যিনি গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের বাস্তবতা প্রত্যক্ষ করেছেন। তারা বলেন, হামাউই বোমাবর্ষণ ও কঠিন পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনি শিশুদের জীবন বাঁচাতে কাজ করেছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে এই দুটি সংগঠন জানায়, আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি) হামাউইয়ের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

এই জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মানবিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের প্রতি ভোটারদের আগ্রহের ইঙ্গিত দেয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।