Web Analytics
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের এবং স্ত্রী বুশরা বিবির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে আবেদন করেছেন। সোমবার প্রকাশিত খোলা চিঠিতে তিনি বলেন, আদিয়ালা কারাগারে বর্তমান শারীরিক অবস্থায় তিনি হয়তো জীবিত ফিরতে নাও পারেন। তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার এক্সে চিঠিটি প্রকাশ করেন।

চিঠিতে ইমরান দাবি করেন, তাকে দিনে সর্বোচ্চ ২২ ঘণ্টা নির্জন প্রকোষ্ঠে রাখা হয়েছে এবং পরিবার, আইনজীবী ও দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে যোগাযোগ সীমিত করা হয়েছে। তিনি বলেন, কারাগারের মেডিকেল বোর্ড পরিবারে বেশি যোগাযোগ, বই ও টেলিভিশনের সুযোগ দেওয়ার পরামর্শ দিলেও তা কার্যকর হয়নি। ১১ নভেম্বর আইনজীবীর সঙ্গে সাক্ষাতে তিনি জানতে পারেন, তার ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে।

বুশরা বিবির রেটিনা বিচ্ছিন্ন হওয়ার পর অস্ত্রোপচার হলেও তাঁর আরও চিকিৎসা প্রয়োজন হতে পারে বলে উদ্বেগ জানান ইমরান। তিনি বলেন, ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ বাস্তবায়িত হয়নি। তিনি কোনো বিশেষ সুবিধা নয়, আদালতের নির্দেশ কার্যকর এবং দুজনের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আবেদন করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।