Web Analytics
চলমান ইরান যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল যৌথভাবে একটি প্রতিরক্ষা তহবিল গঠন করেছে, যার লক্ষ্য দুই দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি যৌথভাবে ক্রয় করা। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, মার্কিন কর্মকর্তাদের বরাতে এই চুক্তি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমিরাত সফরের সময় চূড়ান্ত হয়। তহবিলের আওতায় দুই দেশ যৌথভাবে অস্ত্র ক্রয় করবে এবং ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ইউএই বড় অঙ্কের অর্থায়ন করতে পারে।

সূত্র অনুযায়ী, এই তহবিলে বিশাল অর্থ বরাদ্দ করা হয়েছে এবং এর পরিধি বিমান প্রতিরক্ষা ছাড়িয়ে অন্যান্য ক্ষেত্রেও বিস্তৃত হবে। বিশ্লেষকদের মতে, ইসরাইল প্রযুক্তি সরবরাহ করবে আর ইউএই অর্থায়ন করবে। যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি সমর্থন কমে যাওয়ায় দেশটি এখন বিকল্প অর্থায়নের উৎস খুঁজছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো আরব দেশের সঙ্গে ইসরাইলের এত ঘনিষ্ঠ সহযোগিতা আগে হয়নি।

সৌদি আরবের আঞ্চলিক জোটে না গিয়ে ইউএই ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। পর্যবেক্ষকদের মতে, ইরানের সঙ্গে বৈরিতা যত বাড়বে, আমিরাত ততই ইসরাইলের কাছাকাছি যাবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।