Web Analytics
শনিবার টাইফুন বাভি চীনের ঝেজিয়াং প্রদেশে আঘাত হানার পর দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপক বৈরী আবহাওয়া দেখা দেয়, যার ফলে হাজারো যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে। গ্লোবাল টাইমস জানিয়েছে, রোববার একদিনেই চীনের বিভিন্ন বিমানবন্দরে ২ হাজার ৮০০টির বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, পাশাপাশি নানজিং, হাংঝৌ, উহান, শেনইয়াং, দালিয়ান ও চেংদুসহ বিভিন্ন শহরে শত শত ফ্লাইট বিলম্বিত বা স্থগিত হয়েছে।

উত্তর চীনে ভারী বৃষ্টির কারণে বেইজিং ক্যাপিটাল ও বেইজিং ডাশিং আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ফ্লাইট বিলম্ব হয়েছে। সাংহাই পুডং ও হংকিয়াও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে তাদের প্রায় ৩০ শতাংশ ফ্লাইট বাতিল হতে পারে। হাংঝৌ ও জিয়াংসুর চাংঝৌসহ ৪৫টি বিমানবন্দরে বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে একাধিক অঞ্চলে উচ্চগতির ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফুজিয়ান, ঝেজিয়াং, গুয়াংশি ও হাইনান প্রদেশের বিমানবন্দরগুলোতেও ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার রাত পর্যন্ত ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে, যা পরিবহন ব্যবস্থায় আরও ভোগান্তি সৃষ্টি করতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।