Web Analytics
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল) জানিয়েছে, দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-5) রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে তিন দিন সারা দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হয়ে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত চলবে এই রক্ষণাবেক্ষণকাজ, মোট তিন দিন আট ঘণ্টা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত সাবমেরিন ক্যাবল সিস্টেমের ‘শাট ফল্ট’ মেরামতের কাজ করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কনসোর্টিয়ামের মাধ্যমে দ্রুত মেরামতকাজ সম্পন্ন করার চেষ্টা চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা হবে।

এই সময়ে সারা দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি বা সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বিএসসিসিএল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।