Web Analytics
মহাকাশে ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনায় ইলন মাস্কের স্পেসএক্সকে সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি। বুধবার দেওয়া এ অনুমোদন ২০৪০ সাল পর্যন্ত কার্যকর থাকবে। এফসিসি বলেছে, স্পেসএক্সের ‘স্টারমাইন্ড’ স্যাটেলাইট নেটওয়ার্ক বিপুল তথ্য প্রক্রিয়াকরণ করবে, যা পরে পৃথিবীতে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে।

এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডান কার বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখতে মহাকাশভিত্তিক ডেটা সেন্টার গুরুত্বপূর্ণ হবে। এ খাতে প্রতিযোগিতাও বাড়ছে। গুগল ‘সানক্যাচার’ প্রকল্পে কাজ করছে, আর ব্লু অরিজিন ‘প্রজেক্ট সানরাইজ’ নিয়ে এফসিসির কাছে আবেদন করেছে। স্টারক্লাউডসহ কয়েকটি নতুন প্রতিষ্ঠানও এ প্রতিযোগিতায় রয়েছে।

সিদ্ধান্তে হতাশা জানিয়েছে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। তাদের আশঙ্কা, উজ্জ্বল ও তুলনামূলক বড় স্যাটেলাইট রাতের আকাশ পর্যবেক্ষণ এবং জ্যোতির্বিজ্ঞান গবেষণার অবকাঠামো ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষজ্ঞরা বিকিরণ, চরম তাপমাত্রা, মহাকাশের আবর্জনা ও ক্ষুদ্র উল্কাপিণ্ডের ঝুঁকির কথাও বলেছেন। স্পেসএক্স ২০২৭ সালের শেষ প্রান্তিকে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ এবং ২০২৮ সালে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।